ঢাকা, ০৩ নভেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : সাতক্ষীরা জেলায় বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং শিল্পকলা একাডেমি ও কালচারাল অফিসের সহযোগিতায় ০২ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের উন্মুক্ত মঞ্চে এ ‘লালন স্মরণানুষ্ঠান’র আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অণ্বেষা, সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.আলাউদ্দিন এবং জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাউল সম্রাট লালন সাঁইয়ের জীবন, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, লালনের গান ও বাণী মানুষকে সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে মানবতার জয়গান গাইতে শেখায়।
আলোচনা সভা শেষে জেলা কালচারাল অফিস ও স্থানীয় শিল্পকলা একাডেমি’র শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লালন সাঁইয়ের জনপ্রিয় আধ্যাত্মিক গান পরিবেশন করা হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


