বাড়ি থেকে ডেকে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঢাকা, ০৫ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর (বুধবার) দিবাগত রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহেদ বেপারী আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এবং মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সমর্থক ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষ জাহেদকে অতর্কিতভাবে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের স্ত্রী জানান, প্রতিপক্ষ ফরিদ হোসেন ও তার সহযোগীরা আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। সরকার পরিবর্তনের পর তারা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ভিড়ে এলাকায় নানা অপতৎপরতা চালিয়ে আসছেন। মূলত জাহেদ ও ফরিদ অতীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যের সমর্থক হওয়ায় সেই সময় থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

বাবার নির্মম হত্যার বিচার চেয়ে নিহতের বড় মেয়ে বলেন, ‘তিন বোনের সামনে আমার বাবাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। আমরা তিন বোন চিরদিনের জন্য এতিম হয়ে গেলাম। চোখের সামনে বাবাকে কুপিয়ে মারতে দেখলো আমার প্রতিবন্ধী বোন মারিয়া ও ছোট বোন ইমা। আমরা এই স্মৃতি কীভাবে ভুলব? এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

Related News :

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ বাহিনীর সংঘর্ষে আহত অন্তত ১৫ জন

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ বাহিনীর সংঘর্ষে আহত অন্তত ১৫ জন

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

পোশাক শ্রমিকদের আন্দোলনে উসকানির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

পোশাক শ্রমিকদের আন্দোলনে উসকানির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন

শরীয়তপুরে সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

শরীয়তপুরে সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের প্রতিহতে বিএনপির নেতাকর্মীদের অবস্থান

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের প্রতিহতে বিএনপির নেতাকর্মীদের অবস্থান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×