ঢাকা, ০৫ নভেম্বর-২০২৬
চীফ রিপোর্টার : পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর এলাকায় তিন প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে সাঁজোয়া যান (এপিসি) ও দাঙ্গা নিয়ন্ত্রণকারী যান (আরসিভি) মোতায়েন রয়েছে।
নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালাচ্ছে বিজিবি। ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সদস্যরা ব্যবহার করছেন বডি-ওর্ন ক্যামেরা।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। তিনি বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
Related News :

গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

বাড়ি থেকে ডেকে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ বাহিনীর সংঘর্ষে আহত অন্তত ১৫ জন

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

পোশাক শ্রমিকদের আন্দোলনে উসকানির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন

শরীয়তপুরে সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক


