টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা, ২৫ অক্টোবর-২০২৬

জেলা প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২৫ অক্টোবর (রবিবার) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালত এ আদেশ দেন। অভিযুক্ত মো. মোসলেম আহমদ টঙ্গীর ক্বরীউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল।

আদালত সূত্রে জানা যায়, সাত বছর বয়সী শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর বিচারকের কাছে গত (বৃহস্পতিবার) বিকেলে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। গত ১৯ অক্টোবর টঙ্গীতে মাদরাসাটির নিচতলার সিঁড়িতে শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে পরিবার।

অভিযোগে বলা হয়, শিশুটির মধ্যে হঠাৎ মাদরাসায় যেতে অনীহা দেখা যায়। কারণ জানতে চাইলে একপর্যায়ে সে মা-বাবাকে ঘটনার কথা জানায়। এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জেরা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধরও করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×