ঢাকা, ১৭ নভেম্বর-২০২৬
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন’-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়া মঞ্চে শীতের আগমনী বার্তা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই উৎসবমুখর আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বার্তা প্রদান করেন। তিনি বলেন, ‘নিজ জেলার শিক্ষার্থীদের এমন ঐক্যবদ্ধ ও আন্তরিক মিলনমেলা ক্যাম্পাসে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে। পড়াশোনার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে কুমিল্লার শিক্ষার্থীরা বরাবরই প্রশংসনীয় ভূমিকা রাখছে। আমি আশা করি, আগামী দিনেও তোমরা মেধা, মনন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয় তথা দেশের সুনাম বয়ে আনবে।’
সংগঠনের সভাপতি জিয়াউদ্দিন আয়ান ও সাধারণ সম্পাদক হৃদয় পোদ্দারসহ ৫০তম থেকে ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
সন্ধ্যাকালীন এই আয়োজনের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আবৃত্তি, সংগীত ও মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনা শেষে অতিথিদের বক্তব্য, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে নৈশভোজ ও প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে মিলনমেলাটির সফল সমাপ্তি ঘটে।
Related News :

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা : ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থীর আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২৬ : শুরু ১৩ নভেম্বর



