কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাকা, ০৯ নভেম্বর-২০২৬

জাবি প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ০৮ নভেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

​বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মোহা. আসাদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (রেজিস্ট্রেশন নং: ২০২২৩৭৫৬৭১৩, ক্লাস রোল: ২১০৭) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক ছাত্র হিসেবে ছিলেন।

​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা এবং ক্যাম্পাসে সংগঠনটির নানাবিধ কার্যক্রমে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় তাঁকে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

​প্রশাসনিক এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যেই আদেশের অনুলিপি উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ, সংশ্লিষ্ট অনুষদের ডিন, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটসহ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় দপ্তরগুলোতে অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

Related News :

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা : ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থীর আবেদন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা : ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থীর আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২৬ : শুরু ১৩ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২৬ : শুরু ১৩ নভেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×