ঢাকা, ০৯ নভেম্বর-২০২৬
জাবি প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ০৮ নভেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মোহা. আসাদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (রেজিস্ট্রেশন নং: ২০২২৩৭৫৬৭১৩, ক্লাস রোল: ২১০৭) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক ছাত্র হিসেবে ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা এবং ক্যাম্পাসে সংগঠনটির নানাবিধ কার্যক্রমে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় তাঁকে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
প্রশাসনিক এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যেই আদেশের অনুলিপি উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ, সংশ্লিষ্ট অনুষদের ডিন, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটসহ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় দপ্তরগুলোতে অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
Related News :

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা : ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থীর আবেদন



