ঢাকা, ১২ জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার : বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দাখিল নবম পরীক্ষা-২০২৬ রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়লো। আগামী ১১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া যাবে। মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার প্রফেসর ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের মাদরাসার মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধের সময় ১৩ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া যাবে। ১৩ আগস্ট পর্যন্ত ই-এসআইএফ পূরণ করে তথ্য এন্ট্রি করতে পারবেন শিক্ষার্থীরা। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


