গাজীপুরে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা, ১২ জুলাই-২০২৫

জেলা প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুলাই (শনিবার) কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী এলাকায় এ প্রতিযোগতার আয়োজন করা হয়। ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠনে তরুণদের সৃজনশীলতায় উদ্বুদ্ধ করা, প্রকৃতি ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়া হচ্ছে এ আয়োজনের মূল উদ্দেশ্য। মনোমুগ্ধকর পরিবেশে তরুণ-তরুণীদের মিলনমেলায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

‘ও আমার দেশের মাটি’ শিরোনামের ভিডিও প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন সাংবাদিক রফিক সরকার। তার ভিডিওতে ফুটে ওঠে গ্রামবাংলার প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির অপার সৌন্দর্য। একই বিভাগে আরেক বিজয়ী শিক্ষার্থী সুমন প্রধান, যার ভিডিওতে উঠে আসে তরুণদের সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার চিত্র। বর্ষাকালীন ‘বর্ষায় কালীগঞ্জের রূপ’ ফটো প্রতিযোগিতায় সেরা ফটোগ্রাফার নির্বাচিত হন তামিম রোহান।

এ প্রতিযোগিতায় প্রথম হন তপু রায়হান, দ্বিতীয় ইলিয়াস আহমেদ তন্ময় ও তৃতীয় হন স্পেরো সুমাইয়া। তাদের তোলা ছবিতে ধরা পড়ে বর্ষার রং, নদীর ঢেউ, মানুষের হাসিমুখ আর প্রকৃতির নিবিড়তা। শীতকালীন ফটো প্রতিযোগিতায় সেরা ফটোগ্রাফার নির্বাচিত হন ইউনুস আলী। এ প্রতিযোগিতায় প্রথম হন সুমন হোসেন সৈকত, দ্বিতীয় ইলিয়াস হোসেন ও তৃতীয় হন রানা আফরিন। প্রত্যেকের ছবিতে ছিল প্রকৃতি আর জীবনের অনন্য ছাপ।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’-এর প্রধান নুরুল ইসলামসহ অ্যাডমিন প্যানেলের সদস্য সাব্বির আহমেদ, হাসিব খান, রাশিদুল ইসলাম, সুমাইয়া হক, মোকারম আহাম্মদ ও অনিক সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব।

উদ্যোক্তারা জানান, নতুন প্রজন্মকে প্রকৃতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত রাখতে তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×