নরসিংদী শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা

ঢাকা, ১২ জুলাই-২০২৫

জেলা প্রতিনিধি : নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পাঁচজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করে। এরই অংশ হিসেবে ২০২২, ২০২৩ ও ২০২৪ এই তিন বছরে মোট ১৫ জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত করেছে। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।

নরসিংদী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের মাঝে মেডেল, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিচ রিকাবদার (কালা মিয়া), নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লা।

নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা  হলেন, ২০২২ সালে সংগীতে দুলাল সাহা, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় ইমদাদুল ইসলাম খোকন, লোকসংস্কৃতিতে মো. ফজল মিয়া, যাত্রাশিল্পে মো. মোস্তফা ভূইয়া এবং নাট্যকলায় মোহাম্মদ আলী আকন্দ। ২০২৩ সালে সংগীতে কাজল গোস্বামী, নাট্যকলায় আনিসুর রহমান শিপলু, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় মো. নুরুল ইসলাম নুরচান, যাত্রা শিল্পে মো. হাসান এবং লোক সংস্কৃতিতে মো. ইসমাইল সরকার। ২০২৪ সালে সংগীতে লিটন চন্দ্র শর্মা চারুকলায় মোহাম্মদ মেহেদী হাসান, যাত্রাশিল্পে শিউলি বেগম, লোকসংস্কৃতিতে ঝর্না রানী বর্মন এবং ফটোগ্রাফিতে মোহাম্মদ শরীফ ইকবাল রাসেল।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×