দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

ঢাকা, ০৮ নভেম্বর-২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে বলা হয়েছে।

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ ০৮ নভেম্বর (রবিবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের তাদের অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের প্রতিবেদন অধিদপ্তরের ই-মেইল ad-admin@dshe.gov.bd তে পাঠাতে হবে।

অধিদপ্তরের চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Related News :

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা : ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থীর আবেদন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা : ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থীর আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২৬ : শুরু ১৩ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২৬ : শুরু ১৩ নভেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×