গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, ১০ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন।

আজ (মঙ্গলবার) সকালে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবির মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুর এলাকায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দু’টি বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Related News :

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×