ঢাকা, ১০ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শহীদ নূর হোসেন ও শহীদ আমিনুল হুদা টিটোর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ ১০ নভেম্বর, (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় ঢাকার শহীদ নূর হোসেন স্কয়ারে এবং সকাল ৯টায় পুরানা পল্টনের মুক্তিভবনে শহীদ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সিপিবির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, ডা. ফজলুর রহমান, অ্যাড. আনোয়ার হোসেন রেজা, লুনা নূর, সংগঠক আরিফুল ইসলাম নাদিম প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনকালে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারী এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে বুক-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নিয়েছিলেন শহীদ নূর হোসেন। রাজধানীর তৎকালীন জিরো পয়েন্টে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। একই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো। তাঁদের আত্মদান স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ স্বৈরশাসনের পতন ঘটে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান ও মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়নে এখনো অনেক পথ বাকি।
সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন, ভয়ভীতি, দখলদারিত্ব ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরসহ মেহনতি মানুষের অধিকার এবং সাধারণ মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা ছাড়া গণতন্ত্র অর্থবহ হতে পারে না।
সিপিবি নেতৃবৃন্দ শহীদ নূর হোসেন, শহীদ আমিনুল হুদা টিটোসহ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
Related News :

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪



