ঢাকা, ১২ নভেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চলের আলোচিত ডাকাত হযরত আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেফতার করা হয়। হযরত আলী জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, হযরত আলী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাওরাঞ্চলে নৌডাকাতি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় হত্যা ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হাওরাঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। জেলা পুলিশের তালিকায় তিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে ইটনা উপজেলার ছিলনী সেতু এলাকায় অবস্থান করে হযরত আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করেন। তাকে গ্রেফতারে রাতভর ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার দিনেও অভিযান অব্যাহত রাখে পুলিশ। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতির ঘটনায় হযরত আলী নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে আত্মগোপনে চলে যেতেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News :

নেত্রকোণায় দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত

সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে : বিমান ও পর্যটন মন্ত্রী

নেত্রকোণায় ১১ বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা : মাদ্রাসা-শিক্ষকের মৃত্যুদণ্ড

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চক্রের ২ সদস্য গ্রেফতার

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা



