শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন

ঢাকা, ০৩ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আজ ০৩ নভেম্বর (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি উদ্যানে ফিতা কেটে এই বইমেলা উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ভ্রাম্যমাণ দোকান ও শৌখিন পাঠক বুক শপ এর যৌথ পরিচালনায় এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি হানজালা, কবি হাসান শরাফত এবং সাংবাদিক কাজী মাসুমসহ শহরের বিভিন্ন স্তরের লেখক, পাঠক ও শিক্ষার্থীবৃন্দ।

মেলায় দশটি স্টলে দেশি-বিদেশি বরেন্দ্র লেখকের গল্প, উপন্যাস, ছড়া-কবিতা, ভ্রমণ কাহিনি, থ্রিলার ও অনুবাদ গ্রন্থ এবং শেরপুরের লেখকদের বই স্থান পেয়েছে। আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই বই মেলা পাঠক ও দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। 

Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×