জাবি রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি সামিউর ও সাধারণ সম্পাদক মুশফিকুর

ঢাকা, ০৩ নভেম্বর-২০২৬

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (JURS) ২০২৬ সালের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সামিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান। ০২ নভেম্বর (সোমবার) প্রকাশিত কমিটির তালিকাটি সংগঠনটির বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আবু রুম্মান ও সাধারণ সম্পাদক মো. রায়হান কবিরের স্বাক্ষরের মাধ্যমে অনুমোদিত হয়েছে।

কমিটির শীর্ষ পর্যায়ে সহসভাপতি হিসেবে রয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জান্নাতুন নাঈম নিগার এবং অর্থনীতি বিভাগের সাজ্জাদুর রহমান। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের রাবেয়া আক্তার শায়েলী ও পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ইকরামুল হাসান সিফাত। কোষাধ্যক্ষ হিসেবে আইআইটি বিভাগের মো. মিহাদুল ইসলাম এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে অর্থনীতি বিভাগের সামিয়া এনামের নাম ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া সংগঠনটির নয়টি উইংয়ের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— প্রজেক্ট ম্যানেজমেন্ট উইংয়ে আরাফাত ইসলাম, আইটি উইংয়ে মো. জিহান জামান রাজিন, প্রমোশন অ্যান্ড মার্কেটিং উইংয়ে আবদুল্লাহ আল মাহি, গ্রাফিকস অ্যান্ড মিডিয়া উইংয়ে শাহারিয়া তানিম, প্রেস অ্যান্ড পাবলিকেশন উইংয়ে আফিয়া সাইয়ারা শুমী, ইভেন্ট ম্যানেজমেন্ট উইংয়ে শাবিবা রহমান, নেটওয়ার্কিং অ্যান্ড পাবলিক রিলেশন উইংয়ে বাদল দেবনাথ, লজিস্টিক উইংয়ে মো. সামসুল আল-আমিন এবং অফিস অ্যান্ড অপারেশন উইংয়ে এমএইচ আফরাদ। নতুন কমিটিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও নয়টি উইং মিলিয়ে মোট ৩৯ জন সদস্য রয়েছেন।

২০২৩ সালে প্রতিষ্ঠিত JURS বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার সংস্কৃতি গড়ে তোলা, গবেষণাভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং আন্তবিভাগীয় সহযোগিতা সম্প্রসারণে কাজ করে আসছে। কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় অবদান রাখতে সক্ষম গবেষক তৈরি করাও সংগঠনটির দীর্ঘমেয়াদি ভিশনের অংশ।

Related News :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ প্রভাষক নিয়োগ : আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ প্রভাষক নিয়োগ : আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×