জাবির প্রাণরসায়ন বিভাগে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু

ঢাকা, ১০ নভেম্বর-২০২৬

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’। বিভাগটির শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, যুক্তিনির্ভর চিন্তাচর্চা এবং সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রাণরসায়ন সংসদের উদ্যোগে ও তত্ত্বাবধানে ১৫ সদস্যবিশিষ্ট ক্লাবটি গঠন করা হয়েছে। ০৯ নভেম্বর (সোমবার) দুপুর ২টায় বিভাগের কম্পিউটার ল্যাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি এবং প্রাণরসায়ন সংসদের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল হাসান। এ ছাড়া বিভাগের অধ্যাপক ড. মেজবাহ উদ্দীন আনসারী, অধ্যাপক ড. তসলিমা নাহার এবং প্রভাষক মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণরসায়ন সংসদের জনসংযোগ সম্পাদক মো. ইব্রাহীম আলী।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রাণরসায়ন সংসদের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ হেল কাফী পাটোয়ারী। তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে প্রাণরসায়ন সংসদ সব সময় পাশে থাকার চেষ্টা করে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ক্লাবটির কার্যক্রমের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা আবারও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা অর্জন করবে।

অনুষ্ঠানে প্রাণরসায়ন সংসদের সহসাধারণ সম্পাদক মো. সায়েম আহমেদও উপস্থিত ছিলেন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকেরা সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাবটির কার্যক্রমের সফলতা কামনা করেন এবং এমন উদ্যোগ গ্রহণের জন্য প্রাণরসায়ন সংসদকে ধন্যবাদ জানান।

ক্লাবটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা ও প্রাণরসায়ন সংসদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তসলিমা নাহার। বক্তব্যে তিনি বলেন, বায়োকেমিস্ট্রি ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ ক্লাব শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা এবং বিজ্ঞানভিত্তিক যোগাযোগের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণার পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান যথাযথভাবে উপস্থাপন এবং যুক্তির মাধ্যমে তা ব্যাখ্যা করার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চর্চার সুযোগ তৈরির মাধ্যমে ক্লাবটি শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপনের প্রস্তুতি নিতে সহায়তা করবে।

বিভাগ ও প্রাণরসায়ন সংসদের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল হাসান তাঁর বক্তব্যে বলেন, বিতর্কচর্চা মানুষকে যুক্তির মাধ্যমে কথা বলতে এবং নিজের বক্তব্য গুছিয়ে উপস্থাপন করতে শেখায়। একই সঙ্গে এটি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা তৈরি করে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। নতুন এ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা বিতর্কচর্চার পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা বাড়ানোর সুযোগ পাবে। তিনি ক্লাবটির সার্বিক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এর কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পরে তিনি ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং আনুষ্ঠানিকভাবে ক্লাবটির উদ্বোধন করেন।

নবগঠিত ১৫ সদস্যের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাণরসায়ন সংসদের জনসংযোগ সম্পাদক ও বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মো. ইব্রাহীম আলী। বাংলা বিতর্ক অংশের সাধারণ সম্পাদক হয়েছেন ৫১তম আবর্তনের শিক্ষার্থী মাহবুবা আনজুম এবং ইংরেজি ভাষা অংশের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৫২তম আবর্তনের শিক্ষার্থী মোহাইমেন আহমেদ রিজভী।

কমিটির আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫২তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতি আল কুরাইশী। সেশন সমন্বয়ক হিসেবে রয়েছেন ৫৩তম আবর্তনের সাবাবা আহমেদ ও আব্দুল্লাহ আল সাঈদ, ৫৪তম আবর্তনের হাফিজুর রহমান অয়ন এবং ৫৫তম আবর্তনের সাবাহ তাবাসসুম। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ৫৪তম আবর্তনের আলমগীর হোসেন রুবেল ও ফাহিম শাহরিয়ার এবং ৫৫তম আবর্তনের বিসমি রেজা আইমান, আহৌশান কবীর, ফুয়াদ ইরফান মাহমুদ, মাহমুদুল হাসান নূর ও সুমাইয়া ইসলাম নিহলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা বিতর্ক ও ইংরেজি ভাষা—দুটি অংশে পৃথক অধিবেশনের আয়োজন করা হয়। বাংলা বিতর্ক পর্বে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব করে বিভাগের ৫৫তম আবর্তনের শিক্ষার্থীরা একটি আঞ্চলিক বিতর্ক পরিবেশন করেন। এতে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণকারীদের পরিবেশনা উপভোগ করেন। পুরো বিতর্ক পর্বটি পরিচালনা করেন ক্লাবের বাংলা বিতর্ক অংশের সাধারণ সম্পাদক মাহবুবা আনজুম। শিক্ষকদের মূল্যায়নে এ পর্বে রংপুর জেলার প্রতিনিধিত্বকারী ৫৫তম আবর্তনের শিক্ষার্থী মাহমুদুল হাসান নূর সেরা বিতার্কিক নির্বাচিত হন।

অন্যদিকে ইংরেজি ভাষা অংশের অধিবেশন পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাইমেন আহমেদ রিজভী। এ পর্বে বিভিন্ন আকর্ষণীয় বিষয় নিয়ে ইংরেজিতে তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয়। ছোট ছোট খেলাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। প্রতিযোগিতায় সাবলীল ও আকর্ষণীয় বক্তৃতার জন্য ৫৫তম আবর্তনের শিক্ষার্থী আফিয়া জাহিন ইতু সেরা বক্তা নির্বাচিত হন। পরে তাঁকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলা বিতর্ক অংশের সাধারণ সম্পাদক মাহবুবা আনজুম বলেন, বিতর্কের মধ্য দিয়েই সুন্দর চিন্তা ও মননের বিকাশ ঘটে। বিতর্ক যুক্তি, তথ্য, তত্ত্ব ও জ্ঞাননির্ভর অভিব্যক্তি প্রকাশের একটি শিল্পমাধ্যম। এটি মানুষকে বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশেও সহায়তা করে। তিনি আশা প্রকাশ করেন, ক্লাবের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং যুক্তিনির্ভর সুন্দর সমাজ গঠনে তাঁরা ভূমিকা রাখতে পারবেন।

Related News :

চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ম্যানেজমেন্ট উইক’

চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ম্যানেজমেন্ট উইক’

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে : এনসিটিবি

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে : এনসিটিবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×