ঢাকা, ১০ নভেম্বর-২০২৬
বিশেষ প্রতিবেদন : স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।
সেদিন বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে রাজপথে বিক্ষোভে অংশ নিয়েছিলেন নূর হোসেন। এ সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।
১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন ছাড়াও নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।
Related News :

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়া, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা

ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা : মজুরি বোর্ড চেয়ারম্যান

বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হচ্ছে ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর



