ঢাকা, ১৮ নভেম্বর-২০২৬
চীফ রিপোর্টার : নতুন ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার পর পোশাকশ্রমিকরা জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতন হিসেবে সংশোধিত মজুরি পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ১৭ নভেম্বর (মঙ্গলবার) ঢাকায় নিম্নতম মজুরি বোর্ডের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে জানান, স্থায়ী সদস্য-সংক্রান্ত একটি সমস্যার কারণে সোমবারের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছিল। বৈঠক পেছানোর পেছনে অন্য কোনো কারণ ছিল না।
বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক আগামী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে কারখানার মালিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরির প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। এর আগে ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা তৈরি পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে প্রস্তাব দেন। তবে, মালিকপক্ষ কোনো প্রস্তাব জমা দেয়নি। তারা সাত কর্মদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার দিন সময় দিয়েছিল।
শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য সরকার ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে সম্মত হয় বোর্ড।
Related News :

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়া, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা

বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হচ্ছে ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

আজ শহীদ নূর হোসেন দিবস



