ঢাকা, ০৯ নভেম্বর-২০২৬
জাবি প্রতিনিধি : পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘PHP Family presents Nature Fest 2.0–2026’। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হবে। এতে বিভিন্ন বয়স ও শিক্ষাস্তরের শিক্ষার্থীদের জন্য আটটি প্রতিযোগিতা ও কার্যক্রম থাকছে।
আজ ০৯ নভেম্বর (সোমবার) জাবির টিএসসির কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ (Nature Conservation Initiative—NCI)-এর উদ্যোগে এবং PHP Family-এর টাইটেল স্পন্সরশিপে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
উৎসবে থাকছে ফটোগ্রাফি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, পরিবেশবান্ধব প্রকল্প প্রদর্শনী, ট্রেজার হান্টিং এবং পরিবেশবিষয়ক প্রবন্ধ রচনা প্রতিযোগিতা।
আয়োজকদের মতে, পরিবেশ সংরক্ষণ শুধু আলোচনার বিষয় নয়; এর জন্য প্রয়োজন সচেতনতা, সৃজনশীল চিন্তাভাবনা, গবেষণা, উদ্ভাবন ও বাস্তবভিত্তিক উদ্যোগ। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণের কার্যক্রমে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও বলা হয়, পোস্টার প্রেজেন্টেশন ও পরিবেশবান্ধব প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশের বিভিন্ন সমস্যা, সেগুলোর সম্ভাব্য সমাধান এবং নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরার সুযোগ পাবে। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসব কেবল প্রতিযোগিতামূলক আয়োজন হিসেবে সীমাবদ্ধ না থেকে পরিবেশ সচেতনতা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
এ আয়োজন বাস্তবায়নে টাইটেল স্পন্সর হিসেবে PHP Family সহযোগিতা করছে। পাশাপাশি উদ্যোগটির বার্তা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
উৎসবের শেষ পর্যায়ে আয়োজকেরা সবাইকে প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
Related News :

চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ম্যানেজমেন্ট উইক’

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে : এনসিটিবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ



