ঢাকা, ০৯ নভেম্বর-২০২৬
দেলোয়ার হোসেন গাজী, (কয়রা প্রতিনিধি, খুলনা) : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দল।
আজ ০৯ নভেম্বর (সোমবার) বিকেলে কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মান্নান মিস্ত্রির নেতৃত্বে হাসপাতাল চত্বরে এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রোগীদের কক্ষ, ওয়াশরুম ও সুপেয় পানির টিউবওয়েল চত্বর পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়। ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে হাসপাতালের ড্রেনগুলোতেও জীবাণুনাশক প্রয়োগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্যসচিব ডিএম হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, জামাল হোসেন, আশরাফুল আলম, মাছুম বিল্লাহ, ইয়াসিন, ফজলুল রহমান, লাভলু গাজী, ইদ্রিস আলীসহ আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মান্নান মিস্ত্রি বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের সুস্থতা কামনা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালের রোগীদের কক্ষ, ওয়াশরুম ও সুপেয় পানির টিউবওয়েল চত্বর পরিষ্কারের পাশাপাশি ড্রেনগুলোতেও জীবাণুনাশক ছিটানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
Related News :

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু



