কুয়েটের ভিসি-প্রোভিসির অপসারণ দাবিতে শিক্ষার্থীদের রাজধানীমুখী যাত্রা

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি-২০২৫

খুলনা জেলা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে, হল বন্ধ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে যাত্রা করেছেন।

২৩ ফেব্রুয়ারি (রবিবার) সকাল পৌনে ৮টায় সংবাদ সম্মেলনের পর তাঁরা এই যাত্রা শুরু করেন। দুই বাসে করে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন।

যাত্রা শুরুর আগে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তাঁরা সেখানে গিয়ে কুয়েটের উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্যের (প্রোভিসি) অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন। এরপর সেখান থেকে তাঁরা নিজ নিজ বাড়িতে চলে যাবেন। কুয়েটে নিরাপত্তাহীনতার কারণে তাঁরা হলে ফিরবেন না বলেও ঘোষণা দেন।

প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

এরপর থেকেই কুয়েটে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। ১৯ ফেব্রুয়ারি কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষার্থীরা এখনো বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে নির্যাতনের চিত্র সম্বলিত পোস্টার নগরীর বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে।

এছাড়া বুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে হামলাকারীদের ছবি সম্বলিত প্রদর্শনী করা হয়েছে, যেখানে হামলাকারীদের চিত্র ফুটে উঠেছে। শুক্রবার রাতে শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে দেন। তাঁদের দাবি, ১৮ ফেব্রুয়ারির ঘটনায় কুয়েট প্রশাসন বহিরাগতদের হামলার বিষয়ে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শিক্ষার্থীরা ভিসি ও প্রোভিসির অপসারণ দাবি করছেন।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×