দিঘলিয়ায় ফাতেমা মেমোরিয়াল প্রিমিয়ার লিগ T12 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়া উপজেলার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে বিজিপি যুব সংঘের উদ্যোগে ‘মাদক ও ইলেকট্রনিক্স গেম পরিহার করি ভবিষ্যৎ সমাজকে আলোকিত করি’ এই প্রতিপাদ্যে ফাতেমা মেমোরিয়াল প্রিমিয়ার লিগ T12 ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা আজ ২৩ ফেব্রুয়ারি (রবিবার) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

ফাতেমা মেমোরিয়াল প্রিমিয়ার লিগ ২০২৫ এর আহ্বায়ক প্রকৌশলী মোঃ জয়নাল খানের সভাপতিত্বে এবং ফাতেমা মেমোরিয়াল প্রিমিয়ার লিগ ২০২৫ এর সদস্য সচিব আবু রায়হান জিনিয়াস এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।

বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড মোমরেজুল ইসলাম, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক । এছাড়াও বিএনপি’র সহযোগী ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এদেশটাকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, লুটপাটের সাথে মাদকের করাল গ্রাসে নিজেদের স্বার্থ রক্ষায় যুবসমাজকে ধ্বংস করে দিয়ে গেছে। যুবসমাজ দেশের প্রাণ শক্তি। আর এ প্রাণ শক্তি বিশুদ্ধ সংস্কৃতি ও ক্রীড়া চর্চার মাধ্যমেই প্রানবন্ত থাকতে পারে। তিনি আরো বলেন, ক্রীড়ার অনেক উপকারিতা রয়েছে, যা শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। সামাজিকভাবে, ক্রীড়া টিমওয়ার্ক, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাবোধ শেখায়।

এটি বন্ধুত্ব গড়ে তোলে এবং সম্পর্ক সুদৃঢ় করে। ক্রীড়া শুধু বিনোদন নয়, বরং সুস্থ ও সফল জীবনের জন্য অপরিহার্য। তাই সবারই নিয়মিত ক্রীড়া চর্চা করা উচিত। তিনি আজকের এই খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এলাকাবাসীকে অভিনন্দন জানান।

খেলায় পানিগাতি রয়েল চ্যালেঞ্জার্স ৩৯ রানে ব্রহ্মগাতি মাদ্রাসা মোড় কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Related News :

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×