দিঘলিয়ায় ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ অনুষ্ঠিত

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলার ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি-২০২৫ সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় এই কাব কাম্পুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা কমিশনার ও সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলা সম্পাদক মোঃ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম চীফ হুমায়ুন কবির বাবুল, ডেপুটি প্রোগ্রাম চীফ আব্দুল্লাহ হাওলাদার, দিঘলিয়া উপজেলা স্কাউটস এর কমিশনার ও দেয়াড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইসরাইল হোসেন, নাজমুল আলম, স্বজল মন্ডল প্রমুখ।

ক্যাম্পুরী প্রোগ্রামে ছিল কাব অভিযান, কাব কার্নিভাল, ফাস্ট এইড, দড়ির গেরো, সাধারণ জ্ঞান, ব্যাচ ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিষয়ক আলোচনা সভাসহ আরো অনেক কর্মসূচি।

সমাপনী দিন ২২ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয় মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। বাংলাদেশ স্কাউটস খুলনার কমিশনার ও সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক বাবু দেব দুলাল জোয়াদ্দার, বাংলাদেশ স্কাুউটস এর এএলটি মোল্লা হুমাউন কবির বাবুল, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের পক্ষে এসআই তারেক। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্কাউটস এর কমিশনার শেখ ইসরাইল হোসেন, সাবেক সম্পাদক মেহেদী হাসান, দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলীসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত কাব লিডার, কাব প্রশিক্ষক ও স্কাউট সদস্যবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস কাব-রা বিভিন্ন শিক্ষামূলক ঘটনার উপরে তাদের উপস্থাপনা, নাটিকা এবং নাচ গানের মাধ্যমে দর্শকদের মন মাতায়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×