ঢাকা, ২২ ফেব্রুয়ারি-২০২৫
জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগের সদস্যরা।
আজ ২২ ফেব্রুয়ারি (শনিবার) শনিবার ভোররাত আড়াইটায় সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে হরিণের মাংসসহ এসব মালামাল জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের গহীন অরন্য থেকে একদল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে যাচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন স্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগের দু’টি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদে অভিযান চালায়। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে বন বিভগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংস-সহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল ও ব্যবহৃত নৌকাটি জব্দ করেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বন বিভাগের টহল জোরদার করা হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


