যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

ঢাকা, ০৩ আগস্ট ২০২৬

চীফ রিপোর্টার : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯-এর অভিযানে যশোরের বাঘারপাড়া উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি আব্দুল্লাহ ইফাদকে (২০) সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করেছে র‌্যাব। ০৩ আগস্ট (সোমবার) র‌্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ ইফাদ (২০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উত্তর বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, অপহৃত ছাত্রী যশোর জেলার বাঘারপাড়া থানাধীন চণ্ডীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রায় এক বছর আগে ফেসবুকের মাধ্যমে অভিযুক্ত ইফাদের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা জানতে পারেন, স্কুলে যাওয়ার পথে চণ্ডীপুর মাদরাসা মোড় এলাকায় পৌঁছালে বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে আব্দুল্লাহ ইফাদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে যশোরের বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর থেকেই র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ২ আগস্ট রাত ৮টার দিকে সিলেট নগরীর শাহজালাল মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামি আব্দুল্লাহ ইফাদকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি এবং উদ্ধার ভুক্তভোগীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related News :

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত‍্যাহার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত‍্যাহার

সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৬ ফার্মেসিকে জরিমানা

সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৬ ফার্মেসিকে জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×