হামলা, মামলা, হয়রানি বন্ধের দাবিতে কাল রংপুরে বিভাগীয় সাংবাদিক সমাবেশ

ঢাকা, ১০ জানুয়ারি-২০২৫

স্টাফ রিপোর্টার: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, ২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ পাঁচ সাংবাদিকসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হামলা, মামলা, হয়রানি বন্ধের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)।

আগামীকাল ১১ জানুয়ারি (শনিবার) ঐতিহাসিক রংপুর টাউন হল অডিটোরিয়ামে বেলা ১১টায় এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে সাইবার নিরাপত্তা আইনসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব নিবর্তনমূলক আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবি তোলা হবে জানিয়েছেন আয়োজকরা।

সমাবেশের উদ্বোধন করবেন ২৪-এর জুলাই বিপ্লবে শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসি আরা জামান কলি। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন।

প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদ সদস্য মমতাজ শিরিন ভরসা।

সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং রংপুরের পুলিশ সুপার আবু সাইম।

সমাবেশে আরও বক্তব্য দেবেন জাতীয়, বিভাগীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিক নেতারা। সভাপতিত্ব করবেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। পুরো সমাবেশটি সঞ্চালনা করবেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

সমাবেশে রংপুর বিভাগের আট জেলাসহ সব উপজেলা থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেবেন।

এদিকে সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি সালের সালেক বাসসকে বলেন, সাংবাদিকদের অধিকারের দাবিতে রংপুর বিভাগে প্রথমবার ব্যাপকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর সাংবাদিকদের মধ্যে যে কোনো সময়ের চেয়ে এখন বেশি অধিকার সচেতনতা দেখা যাচ্ছে। আমরা বিশ্বাস করি, নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকরা সোচ্চার হয়েছেন। আমাদের এই সমাবেশ হবে দেশের সব সাংবাদিকদের অধিকার আদায়ের অনুপ্রেরণার একটা অংশ।

রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, নিজেদের প্রয়োজনে, নিজেদের অধিকার আদায়ের বড় সুযোগ এসেছে। এখনই সময় সাংবাদিকদের অধিকার বুঝে নেওয়ার। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, একটি সফল বিভাগীয় সাংবাদিক সমাবেশ আয়োজনের। যেখানে সাংবাদিকরা নিজেদের অধিকারের কথা বলবেন।

Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল  করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×