চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

ঢাকা, ০১ অক্টোবর-২০২৬

জেলা প্রতিবেদক : ঢাকা থেকে বুড়িমারীগামী এক যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন আবিদা বেগম (২৮) নামের এক নারী। এ ঘটনায় ওই শিশু আজীবন বাসে বিনা মূল্যে যাতায়াতের সুযোগ পাবে বলে ঘোষণা দিয়েছে বাস কোম্পানিটি। ৩০ সেপ্টেম্বর (বুধবার) বাস কোম্পানি আনাস এন্টারপ্রাইজ ওই শিশুর জন্য উপহারসামগ্রী পাঠিয়ে ঘোষণা দেয় যে, এই শিশু তাদের বাসে আজীবন বিনা মূল্যে যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশু—দুজনই বিনা মূল্যে যাতায়াতের সুযোগ পাবে।

গত ২৬ সেপ্টেম্বর শনিবার) ভোররাতে রংপুর মিঠাপুকুর এলাকায় চলন্ত বাসে শিশুটি জন্ম নেয়। পরে বাসের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ৩০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার উপহার হিসেবে দোলনা, বাচ্চাদের বিছানা, মশারি ও প্রসাধনীসামগ্রী শিশুটির বাড়িতে পৌঁছে দেন। সুপারভাইজার জানান, ওই দিন বাসটি ঢাকা থেকে বুড়িমারী যাওয়ার পথে রংপুরের মিঠাপুকুর এলাকায় অন্তঃসত্ত্বা এক নারীর প্রসব বেদনা শুরু হয়। এরপর ওই বাসে থাকা এক ধাত্রী বাস থামিয়ে রাত ৩টার দিকে সন্তান প্রসব করান।

শিশুটির মায়ের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায়। তিনি উপজেলার ফকিরপাড়ার রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। আবেদ আলী বলেন, ঢাকা থেকে মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে আসছিলাম। চিকিৎসক বলেছিলেন, সন্তান জন্ম নিতে আরও ২০ দিন সময় লাগবে। তাই মেয়েকে নিয়ে বাসে উঠে গ্রামের বাড়িতে আসছিলাম। পথে আমার মেয়ের ছেলে সন্তান হয়। আমার মেয়ে ও নাতি, সবাই সুস্থ আছে। আমার নাতি বাসের ভেতরে জন্মগ্রহণ করায় ওই বাসের নামের সঙ্গে মিল রেখেই তার নাম আনাস হাসান রাখা হয়েছে। 

Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল  করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×