ঢাকা, ১৭ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তীতে পুলিশি সোপর্দ শেষে আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৬ অক্টোবর শুক্রবার) বিকেলে গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্যকে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাঁদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।
গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা মিথুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাতে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় অবস্থিত ‘স্কাই ভিউ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় হোটেলের একটি কক্ষ থেকে তল্লাশি চালিয়ে খাটের নিচে থাকা সিগারেটের প্যাকেটে লুকানো ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট ও ২টি ফয়েল পেপার উদ্ধার করা হয়।
উক্ত কক্ষ থেকেই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে আটক করে পরে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার


