শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সামাজিক, সম্প্রীতি, পারষ্পারিক ভালোবাসা : আজিজুল বারী হেলাল এমপি

ঢাকা, ১৭ অক্টোবর-২০২৬

সাগর কুমার বাড়ই, (তেরখাদা প্রতিনিধি, খুলনা) : খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই দেশ পরিচালনা করছে। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সামাজিক, সম্প্রীতি, পারষ্পারিক ভালোবাসা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ। এদেশের মাটি, মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্যে সব ধর্মের মানুষের অবদান রয়েছে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। প্রত্যেকে নিরাপদে বসবাস করবেন এবং রাষ্ট্রের কাছে সমান মর্যাদা এবং অধিকার পাবেন। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার- মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশের মানুষ। পারষ্পারিক সৌহার্দ্যই আমাদের শক্তি, ঐক্যই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা- এই চেতনাকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। তিনি বলেন, তেরখাদায় শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হবে।

তেরখাদার ৯৭টি মন্দিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরির জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী সে যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে তেরখাদার ৯৭টি পূজা মন্দিরে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সংকর কুমার বালার সঞ্চালনায় আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জ্বলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. আহমেদ আলী বিশ্বাস, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সমীর কুমার সাহা, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় ও তেরখাদা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌর পদ বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপি নেতা জাবেদ মল্লিক, মো. রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবীর, যুবনেতা মো. গোলাম মোস্তফা ভুট্টো, ছাত্রনেতা সাব্বির আহমেদ টগরসহ আরও অনেকে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×