পল্লবী থানা এলাকায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের এক সদস্য গ্রেফতার; ৩৪ মোবাইল উদ্ধার

ঢাকা, ১০ জানুয়ারি-২০২৫

ক্রাইম রিপোর্টার : রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪টি চোরাই মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আকাশ আলী (২৩)।

০৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ১১:১৫ ঘটিকায় পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লকের লালমাটিয়া শেখ কামাল উচ্চ বিদ্যালয় মার্কেটের শান্ত মোবাইল দোকানের সামনে কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পল্লবী থানার কুইক রেসপন্স টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় আকাশকে গ্রেফতার করা হয়। এসময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আকাশের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২০টি স্মার্ট ফোন ও ১৪টি বাটন ফোন উদ্ধার করা হয়। যেগুলোর আনুমনিক মূল্য দুই লক্ষ ৫৫ হাজার টাকা। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আকাশ আলী ও তার সহযোগিদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা রুজু হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আকাশ ও পালিয়ে যাওয়া তার সহযোগিরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থান হতে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে পল্লবী এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×