ঢাকা, ১০ জানুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ জানুয়ারি-২০২৫ (শুক্রবার) সকাল ৯ টায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোঃ তাসনিম ইসলাম টুটুলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক খান গোলাম রসুল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো বক্তব্য পেশ করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি প্রিন্সিপাল গাউসুল আযম হাদী, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহ সভাপতি আকবার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সাবেক থানা আমীর মাওলানা শহীদুল্লাহ্, থানা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন, থানা শুরাহ কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম ও সাইফুল্লাহ মানসুর, থানা বায়তুলমাল সম্পাদক আঃ রহমান, ইউনিয়ন আমীর মোল্যা শফিকুর রহমান ও শওকাত আকবার, ইউনিয়ন সভাপতি মোল্যা খলিলুর রহমান, মাওলানা আলমগীর হোসেন ও হাসান বিশ্বাস।
অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে মোঃ মুজাহিদুল ইসলামকে সভাপতি ও মোঃ তাসনিম ইসলামকে সেক্রেটারি করে দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের কার্যকরী পরিষদের নাম ঘোষনা করা হয়।
পরিষদের অন্যান্যরা হলেন, সহসভাপতি আলমগীর হোসেন ও মোল্যা খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক (মহিলা) জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, কোষাধ্যক্ষ আবু হানিফ, দপ্তর সম্পাদক মাহাফুজ বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সম্পাদক ইমরান মৃধা, প্রচার ও প্রযুক্তি সম্পাদক সোহাগ আলী, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মওলানা হাসান বিশ্বাস, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন সাব্বির, আইন আদালত সম্পাদক আলমাস শেখ, সাহায্য ও পুণর্বাসন সম্পাদক নূর মোহাম্মদ, কর্মসংস্থান সম্পাদক আলমাছ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। কার্যকরী সদস্যরা হলেন রবিউল ইসলাম, মোঃ সাব্বির হোসেন ও মোঃ আনোয়ার শেখ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


