ঢাকা, ১২ সেপ্টেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : সিলেট সীমান্ত এলাকায় অভিযানে সোয়া তিন কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১১ এবং ১২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তামাবিল, পান্থুমাই, সংগ্রাম, বাংলাবাজার এবং মিনাটিলা বিওপির সদস্যরা জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াস, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি, ট্রাক, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত বালু ভর্তি ডাম্পার আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৬৬৫ টাকা।
এই ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News :

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার


