সিলেটে অনুষ্ঠিত হবে হাসন রাজা ‘স্মরণোৎসব’

ঢাকা, ০৭ নভেম্বর-২০২৫ 

জেলা প্রতিনিধি : সিলেটে আয়োজন করা হচ্ছে মরমী কবি হাসন রাজা ‘স্মরণোৎসব’। আগামী ২০ ও ২১ ডিসেম্বর এ উৎসব অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে হাসন রাজার পৈতৃক বাড়িতে এবং দ্বিতীয় দিন, ২১ ডিসেম্বর সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসব অনুষ্ঠিত হবে।

‘হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ আয়োজিত এ ‘স্মরণোৎসব’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ০৭ নভেম্বর (শুক্রবার) সকালে পরিষদের কর্মকর্তারা স্মরণোৎসব আয়োজনের জন্য প্রাথমিকভাবে বিশ্বনাথে নির্ধারিত মাঠ পরিদর্শন করেন।

মাঠ পরিদর্শন শেষে হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, মরমী কবি হাসন রাজাকে একজন জমিদার হিসাবে বেশি প্রচার করা হয়েছে। অথচ তিনি মরমী ও সুফিবাদী দর্শন এবং একজন দরবেশ ছিলেন, আমরা তার এ পরিচয়কে সঠিকভাবে জগৎবাসীর কাছে তুলে ধরতে পারিনি। এটা আমাদের ভুল ছিল। তাই আমাদের সামনে সংশোধন করার সময় এসেছে। আমাদের সবাইকে হাসন রাজাসহ মরমী সাধকদের দর্শন ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শন দেশ ও সমাজে ছড়িয়ে পড়বে।

মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা সাহাবাজ রাজা চৌধুরী, শামীম রেজা চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন শিপলু, প্রচার সম্পাদক শাহান উদ্দিন নাজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক এম এজাজুল হক এজাজ, সদস্য আব্দুল মনাফ প্রমুখ নেতৃবৃন্দ।

Related News :

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত‍্যাহার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত‍্যাহার

সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×