সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু

ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৬

রহমত আরিফ, (ঠাকুরগাঁও প্রতিনিধি) : ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় সাপের কামড়ে আনোয়ারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট খলিশাকুড়ি (কমলাপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে বাড়ির সামনে চাতালে গাছের পাতা ঝাড়ু দেওয়ার সময় একটি সাপ তার ডান পায়ের গোড়ালিতে কামড় দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগমের ছেলে-মেয়েরা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় প্রায় ২০ বছর ধরে তিনি পার্শ্ববর্তী খলিশাকুড়ি (ভূঁইয়াপাড়া) গ্রামের ব্যবসায়ী জিয়ার বাড়িতে বসবাস করতেন। তিনি ওই বাড়ির দেখাশোনা করতেন। জিয়া ও তার পরিবারের সদস্যরা বর্তমানে ঠাকুরগাঁও শহরে বসবাস করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জিয়া আনোয়ারা বেগমের ভরণপোষণসহ যাবতীয় খরচ বহন করে আসছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানা গেছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সাপের কামড়ে ওই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল  করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×