সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন

ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৬

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সঙ্গে যুক্ত হওয়া নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৬টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে সিআরএ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফারুক ইকবাল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন এবং রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরএ’র আহ্বায়ক মো. রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ। অনুষ্ঠানে সিআরএ’র নতুন সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং সাংবাদিকতার পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও সদস্যদের পারস্পরিক দায়িত্বশীলতার বিষয়েও আলোচনা করা হয়।বক্তারা বলেন, সাংবাদিকদের একটি সংগঠন শুধু নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণেই সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র সম্পর্কে প্রত্যেক সদস্যের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

অনুষ্ঠানে সিআরএ’র নতুন সদস্যদের সংগঠনের নিয়ম-কানুন ও গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ও পুরোনো সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সিআরএ’র আহবায়ক কমিটির অর্থ সম্পাদক মো. শাকিল, সদস্য রতন বড়ুয়া, সাফায়েত মোরশেদ, রিয়াজ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাদের রাজু, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, সদস্য মোস্তাফিজুর রহমান, শাহেদুর রহমান মোরশেদসহ বিভিন্ন সদস্য ও সংশ্লিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×