ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৬
নেজাম কাদরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিতকল্পে সারাদেশে লিগ্যাল এইডকে ছড়িয়ে দিতে হবে। সরকার দেশের সামগ্রীক বিচার প্রার্থী জনগের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ্যাল এইড এর সম্প্রসারণ করেছেন। কিন্তু দেশের বিচার প্রত্যাশীদের অনেকে এ তথ্য জানা নেই। আমরা যারা স্টেক হোল্ডার কিংবা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় নিয়োজিত আছি আমাদের সরকারি আইনি সেবা সারাদেশের বিচারপ্রত্যাশী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে সেবকের মত কাজ করতে হবে।
আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ০৩.০০ ঘটিকায় জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের স্মার্ট মেডিয়েশন রুমে আয়োজিত জেলা পর্যায়ের সরকারি বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল ব্যবস্থা প্রতিষ্ঠা শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) সুব্রত দাশ।
ব্লাস্ট সহকারী সমন্বয়কারী এড. আল হুরাই তাজ মিহির ও লিগ্যাল এইড এর পিএ মোহাম্মদ এরশাদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি, চট্টগ্রামের সাবেক সভাপতি ও ব্লাস্ট এর সহ-সভাপতি এডভোকেট রেজাউল করিম চৌধুরী। কর্মশালায় সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দের মধ্যে জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার, ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিনিধি সুপ্তা, জেলা পুলিশ প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক, প্রবেশন অফিসার সমাজসেবা ডেপুটি জেল সুপার মনির প্রমূখ বক্তব্য রাখেন।
বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে বিবিএফ, ফুটন্ত কিশোর সংঘ, ইলমা, স্বপ্নীল ব্রাইট বাংলাদেশ ফোরাম প্রতিনিধি, ডিল্যাক ও ব্লাস্ট এর উপস্থিত প্যানেল আইনজীবীবৃন্দ বক্তব্য রাখেন।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


