শরীয়তপুরে পদ্মায় হাত-পা ও মস্তকহীন ভাসমান মরদেহ উদ্ধার

ঢাকা, ১১ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে দুই হাত-দুই পা মস্তকহীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ১০ নভেম্বর (মঙ্গলবার) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে খণ্ডিত এই মরদেহটি উদ্ধার করা হয়। নৃশংসভাবে শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিচ্ছিন্ন করা মরদেহটি উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সঞ্চার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে জোয়ারের পানিতে শুধু একটি মানুষের ধড় ভাসতে দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান খণ্ডটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।

প্রাথমিক পর্যবেক্ষণ শেষে পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক একজন পুরুষের। তবে মাথা, দুই হাত ও দুই পা সম্পূর্ণ কেটে আলাদা করে ফেলায় এবং দীর্ঘ সময় পানিতে থেকে মরদেহটি অর্ধগলিত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, পরিচয় গোপন ও হত্যার আলামত মুছে ফেলতে দুর্বৃত্তরা এভাবে খণ্ড-বিখণ্ড করে নদীতে ফেলে দিয়েছে।

মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীর থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়েছে। শুধু শরীরের মূল অংশ বা ধড়টি অক্ষত পাওয়া গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতের কোনো সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং কত দিন আগে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা স্পষ্ট হবে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের থানাগুলোতে নিখোঁজের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

Related News :

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×