ঢাকা, ২৩ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। ২৩ নভেম্বর (রবিবার) দুপুর ১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়ক থেকে শাহবাগ মোড় পর্যন্ত একপাশের রাস্তা অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, অবরুদ্ধ সড়কটি এড়িয়ে যানবাহন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজ কোথাও পুলিশ ও পরীক্ষার্থীদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। তবে গত রাতে থানার সামনে সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের সঙ্গে আলোচনা করে পরীক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন বলে জানান ওসি।
বিক্ষুব্ধ এক পরীক্ষার্থী বলেন, ‘আমরা সবাই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পুলিশের সঙ্গে সংঘাতে যাওয়ার মানসিকতা আমাদের নেই। কিন্তু পিএসসিকে যৌক্তিক দাবি মানতেই হবে।’
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


