মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর তৌহিদী জনতার হামলা

ঢাকা, ২৩ নভেম্বর-২০২৫

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জে কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর তৌহিদী জনতার হামলার অভিযোগ পাওয়া গেছে। ২৩ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাউলশিল্পী আলীম, আরিফুল ও জহিরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল সরকারের মুক্তির দাবিতে সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা। এসময় তারা আবুল সরকারকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানান।

একই সময় আবুল সরকারের শাস্তির দাবিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘তৌহিদী জনতার’ ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি ডিসি অফিস চত্বর এলাকায় এলে সেখান থেকে বিক্ষোভরত বাউলশিল্পীদের ওপর হামলা চালানো হয়। এসময় প্রাণ বাঁচাতে বাউলশিল্পীদের কেউ কেউ স্টেডিয়াম সংলগ্ন ডোবায় ঝাঁপ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত বাউলশিল্পীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বিক্ষুব্ধ বাউলশিল্পীরা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানাচ্ছিলাম। কিন্তু মিছিল থেকে যেভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, তা ভাষায় বর্ণনা করার মতো না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ২০ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×