ঢাকা, ২৩ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : আগামী ২৭ নভেম্বর থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫’। মেলার আয়োজন করছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। চতুর্থবারের মতো আয়োজিত এ মেলায় কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করবে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড। অংশ নেবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ারস। থাকছে তিনটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি ও বিটুসি মিটিং, রাফেল ড্র, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের উন্মোচন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম। মেলার নানা দিক তুলে ধরেন ফেয়ার কমিটির চেয়ারম্যান ও বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক মো. জিয়াউল হক জিকু, শেলটেক সিরামিকস লি.-এর পরিচালক সৈয়দ আব্দুল্লাহ জেমি, ডিবিএল সিরামিকস লি.-এর হেড অব মার্কেটিং দিদারুল আলম খান, আকিজ সিরামিকস লি.-এর জেনারেল ম্যানেজার মো. আশরাফুল হক এবং মেঘনা সিরামিকের ম্যানেজার শাহাজাদা ইয়াসির আরাফাত শুভ।
চারদিনের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রিন্সিপাল স্পন্সর শেলটেক সিরামিকস; প্লাটিনাম স্পন্সর ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস ও মেঘনা সিরামিক; গোল্ড স্পন্সর মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি, ডিএলটি ও সাকমি।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


