পরিবার পরিকল্পনায় জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের স্বীকৃতি পেল দিঘলিয়া

ঢাকা, ১৪ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : পরিবার পরিকল্পনা কার্যক্রমে উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে এ স্বীকৃতি ঘোষণা করা হয়।

১২ জুলাই (রবিবার) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবার পরিকল্পনা বিভাগ, খুলনার আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে দিঘলিয়া উপজেলা পরিষদের নাম ঘোষণা করা হয়। পরে অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।

সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় ইউএনও সুজন দাশ গুপ্ত বলেন, এই অর্জন দিঘলিয়ার সর্বস্তরের মানুষের। নদীবেষ্টিত উপজেলা হওয়ায় এখানকার রাজস্ব আয় তুলনামূলক কম এবং নানা সীমাবদ্ধতার মধ্যেও উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, জেলার বড় বড় উপজেলার সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম হওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। দিঘলিয়ার সাধারণ মানুষের এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা না থাকলে এ সম্মান অর্জন সম্ভব হতো না। তিনি আরও বলেন, সীমিত সম্পদ নিয়েও পরিবার পরিকল্পনাসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে মনোনীত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত দিঘলিয়ার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এ অর্জনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ স্বীকৃতি আগামী দিনে আরও দায়িত্বশীলভাবে জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় সবাইকে উৎসাহিত করবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×