দিঘলিয়ায় জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন : ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

ঢাকা, ১৪ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : টানা কয়েকদিনের ভারী বর্ষণে খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে হাজি গ্রাম ও সেনহাটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দিঘলিয়া উপজেলা প্রশাসন। ১৩ জুলাই (সোমবার) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় পানিবন্দি মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণ করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানান। ইউএনও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। যেসব এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, সেসব স্থানে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সহায়তা প্রদান করা হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি ইলাহি স্পিকার, সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়িঘর ও চলাচলের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই সহায়তা পানিবন্দি মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। তবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×