ঢাকা, ১৩ জুলাই-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর আজিমপুরে বাসা ভাড়ার বকেয়া টাকাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও এরপর মারামারিতে মো. স্বপন (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ১৩ জুলাই (সোমবার) ভোরে লালবাগ থানার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নিহত স্বপনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার তাহের ফকির কান্দি গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান। বর্তমানে তিনি আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের নিচতলায় ভাড়া থাকতেন। তিনি একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।
হাসপাতালে নিহতের ভাই বলেন, ‘আমার ভাই স্বপন অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন। কারও সঙ্গে কখনও কোনো বিরোধে জড়াতেন না। আমরা দুই ভাই মেডিকেল স্টাফ কোয়ার্টারে সাবলেটে ভাড়া থাকতাম। অপর ভাড়াটিয়া রিজভী মাস শেষ হওয়ার আগেই ভাড়ার জন্য চাপ সৃষ্টি করতেন। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র এক হাজার টাকা বকেয়া ছিল। রাতে রিজভী ওই টাকা চাইতে আসলে আমরা বলি, দু-একদিনের মধ্যে পরিশোধ করে দেব। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।’
তিনি আরও বলেন, রাতের ঘটনার পর আজ ভোর ৪টার দিকে রিজভী ও তার চাচাতো ভাই রোহান বাসার রুমের সামনে এসে এক হাজার টাকা ভাড়া নিতে এলে আমাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাধা দিতে গেলে তারা আমাকে লাথি মেরে ফেলে দেন। এরপর তারা আমার বৃদ্ধ ভাই স্বপনকে কিলঘুষি মেরে জোরপূর্বক টেনেহিঁচড়ে মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যান। এতে আমার ভাই গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


