নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রতিবন্ধকতা নিয়ে রংপুরে কর্মশালা

ঢাকা, ১১ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সমান সুযোগ নিশ্চিতকরণে সম্মিলিত উদ্যোগ’ শীর্ষক কর্মশালা হয়েছে। ১১ নভেম্বর (বুধবার) বিকেলে রংপুর শহরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা-ফিডা’র নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্ব করেন।

কর্মশালায় বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালোয়ারা বেগম, ব্যাংক কর্মকর্তা সাফিউল আলম, ফিডা’র কর্মকর্তা জেডএফএম ফিরোজ পাশা, শমসেয়ারা বিলকিস, এএসএম আতিকুর রহমান সিদ্দিক, আরডিআরএস কর্মকর্তা জিয়াউর রহমান, ব্র্যাক কর্মকর্তা জাহেদুল ইসলামসহ অন্যরা।

কর্মশালায় নারীর অর্থনেতিক উন্নয়নের বিদ্যমান সুযোগ ও প্রতিবন্ধকতা চিহ্নিত করা, নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা বিনিময় ও উদ্যোগ নির্ধারণ করা হয়। এছাড়া বাজারে নারীর সীমিত প্রবেশাধিকার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে সীমিত সুযোগ, নারীর ঋণপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা দূরীকরণ নিয়ে বিশদ আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায় সরকার সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ প্রদানসহ নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। এক্ষেত্রে নারীদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে। তাহলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন করা সম্ভব হবে। এছাড়া যেসব প্রতিবন্ধতা রয়েছে, সেটি দূরীকরণে উদ্যোক্তাদের একে অপরকে পরামর্শ প্রদান করে নারীদের এগিয়ে নিতে হবে।

সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ফিডার সোচ্চার প্রকল্পের আয়োজনে এতে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আসা ২০টি নারী উদ্যোক্তা সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Related News :

অগ্নিসংযোগ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান প্রধানমন্ত্রীর

অগ্নিসংযোগ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল  করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×