দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত : আজিজুল বারী হেলাল

ঢাকা, ২৬ সেপ্টেম্বর-২০২৬

সাগর কুমার বাড়ই, (তেরখাদা, খুলনা প্রতিনিধি) : খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, একটি দেশের টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও মানবিক সমাজ বিনির্মাণের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, প্রযুক্তিগত ও কর্মদক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে এবং সমাজের নেতৃত্ব দেবে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। একজন শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা বা বাসস্থান যেন উচ্চশিক্ষার পথে বাধা না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়েছিলেন। আজকের বিশ্বে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজ্ঞান, কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা ও ব্যবহারিক দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে হবে। পড়াশোনা শেষে তারা যেন নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং দেশ-বিদেশের শ্রমবাজারে প্রতিযোগিতা করতে পারে, সেভাবেই শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাকে দক্ষতা, প্রযুক্তি ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন। কারিগরি ও ভোকেশনাল শিক্ষা, আইটি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষার সঙ্গে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের সত্যবাদী, দায়িত্বশীল, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান করার জায়গা নয়, এটি একটি প্রজন্ম তৈরির প্রতিষ্ঠান। তাই শিক্ষার মানের পাশাপাশি শিক্ষক, অবকাঠামো, প্রযুক্তি সুবিধা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি মেয়ে শিক্ষিত হলে একটি পরিবার ও পরবর্তী প্রজন্মও আলোকিত হয়। চিত্রা মহিলা ডিগ্রি কলেজের জাতীয়করণ এবং ডিগ্রি পর্যায়ের এমপিওভুক্তি তেরখাদা ও আশপাশের এলাকার নারী শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। অনেক পরিবারের মেয়েদের দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করা সম্ভব হয় না।

স্থানীয় পর্যায়ে একটি মানসম্মত মহিলা কলেজ থাকায় তাদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ হয়েছে। চিত্রা মহিলা ডিগ্রি কলেজকে তেরখাদার নারী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এখান থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, উদ্যোক্তা ও গবেষকসহ বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করবে এটাই আমাদের প্রত্যাশা। কলেজের শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও আধুনিক জ্ঞানচর্চায় গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও প্রস্তুত করতে হবে। আমরা চাই তেরখাদার কোনো মেয়েকে উচ্চশিক্ষার সুযোগের অভাবে পিছিয়ে থাকতে না হয়। চিত্রা মহিলা ডিগ্রি কলেজের প্রতিটি শ্রেণিকক্ষ থেকে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও আত্মবিশ্বাস নিয়ে নতুন প্রজন্ম বেরিয়ে আসুক। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে ঐক্যবদ্ধভাবে কাজ করে কলেজের শিক্ষার মান আরও উন্নত করতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে, প্রযুক্তির ভালো দিক কাজে লাগাতে হবে এবং নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তোমাদের সাফল্য শুধু পরিবারের নয়, তেরখাদা, খুলনা ও বাংলাদেশের সাফল্য।

তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত। দেশবিরোধী কোনো কর্মকাণ্ড বিএনপি সরকার কখনো বরদাশত করবে না। বিএনপি দেশপ্রেমের রাজনীতিতে বিশ্বাস করে, দেশের জন্য লড়ে এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার ও শান্তি-শৃঙ্খলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা মেনে নেওয়া হবে না।

বিএনপি সরকার জনগণের জানমাল ও অধিকার রক্ষায় কঠোর অবস্থানে থাকবে। দেশের মানুষের নিরাপত্তা, শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। বিগত আওয়ামীলীগ সরকার দেশ থেকে লুটপাট, অন্যায় ও অত্যাচার করার কারণে দেশ ছেড়েছে। তাদের শাসনামলে দেশের মানুষ নানা ধরনের অন্যায়-অত্যাচারের শিকার হয়েছে। এ দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় এবং নিজের অধিকার নিয়ে বাঁচতে চায়। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যদি দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য বা সহিংসতা সৃষ্টি করে, তা এ দেশের জনগণ মেনে নেবে না। দেশের স্বার্থ, মানুষের অধিকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সরকার দৃঢ় অবস্থানে থাকবে।

তিনি ২৫ শে সেপ্টেম্বর (শুক্রবার) সকালে খুলনার তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রি কলেজে ক্লাস উদ্বোধন, সংবর্ধনা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজ।

বিশেষ অতিথির বক্তব্য দেন ড. এস এম সাজ্জাদ হোসেন, তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী ও তেরখাদা থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম। কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত বাছাড়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। এ সময় রাখেন কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, অভিভাবক সদস্য ইকবাল হোসেন, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ ও ছাত্রী সুমাইয়া বিনতে আরিফ প্রমুখ।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×