ঢাকা, ২৬ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে খুলনার দৌলতপুরে ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবারণ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টায় দৌলতপুরের মনা সুপার শপের সামনে সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (SHEDF)-এর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এস, এম, হামিমুর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন সূচনা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নুর আলম শান্ত, নির্বাহী পরিচালক আব্দুল করিম বিশ্বাস, পরিচালক মনিরুল ইসলাম, পরিচালক মেছের আকুঞ্জি, পরিচালক মাহমুদুল হাসান, পরিচালক মোঃ জিয়াউর রহমান সহ স্থানীয় আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ডেঙ্গুর ভয়াবহতা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত ও সামাজিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর প্রধান বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবন ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। সচেতনতামূলক র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের করণীয় তুলে ধরা হয়। এ সময় এলাকাবাসীকে নিজ নিজ অবস্থান থেকে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সামাজিক কল্যাণ ও জনস্বাস্থ্য উন্নয়নের অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনসম্পৃক্ততা বাড়িয়ে নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
প্রসঙ্গত, সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (SHEDF) একটি বেসরকারি ও স্বেচ্ছাসেবী কল্যাণমূলক সংগঠন হিসেবে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ডেঙ্গু প্রতিরোধে সংগঠনটির এ কর্মসূচিতে জনস্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


