দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

ঢাকা, ০৯ নভেম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনার দিঘলিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৯ নভেম্বর (সোমবার) বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সাদ্দাম, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের জনি, দিঘলিয়া উপজেলা যুবদলের সভাপতি কুদরত-ই-এলাহী স্পিকার, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টুটুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম মেহেদী, সাধারণ সম্পাদক হেদায়েত শেখ, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সেনহাটি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর জামান সোহাগ, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আশরাফুল শেখ, দিঘলিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সিদ্দিকুর রহমান মিন্টু, দিঘলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রানা দাস, দিঘলিয়া ইউনিয়ন ইজিবাইক কমিটির সাধারণ সম্পাদক হালিম খলিফা, দিঘলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোল্লা মাহমুদুর রহমান এবং উপজেলা মহিলা দলের সদস্য রিনা পারভীন, জ‌নি মিয়া, জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে বক্তব্য দেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের জনি। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ—তারেক রহমানের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি রোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস-আদালতসহ সব জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতার অংশ হিসেবে আজ আমরা দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ পরিষ্কার করেছি। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি খুলনা-৪ আসনের সংসদ সদস্য জননেতা এস কে আজিজুল বারী হেলালের পক্ষ থেকে সবাইকে জাতিয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানান।

Related News :

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×