ঢাকা, ২২ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিশেষ প্রতিনিধি) : খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি প্রকল্প বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সমস্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম বলেন, ‘উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিটি দপ্তরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণই আমাদের প্রধান লক্ষ্য।’
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


