ঢাকা, ২২ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা মহানগরীর মুজগুন্নি এলাকায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ২১ আগস্ট (রবিবার) সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। শুরু থেকেই এলাকাবাসী টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া একটি বুলডোজার ভাঙচুর করা হয়। সংঘর্ষের পর স্থানীয়দের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। অন্যদিকে পুলিশ জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে।
প্রায় ২ একর জায়গাজুড়ে অবস্থিত এই কলোনিতে বর্তমানে প্রায় ২০০ পরিবার বসবাস করছে। তবে ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ লটারির মাধ্যমে ৪২ জন ক্রেতার কাছে প্লট বিক্রি করলেও ৩৫ বছর পার হলেও এখনো তারা জায়গা বুঝে পাননি।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


